প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 36156

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (36156, 'post_views_count', '0')

0

ই-কমার্স ও ডাইরেক্ট মার্কেটিং এর নামে লাইসেন্স বিহীন মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসার মাধ্যমে সাধারণ জনগণকে প্রতারিত করে কোটি টাকা হতিয়ে নেয়া প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Advertisement

 

গ্রেফতারকৃতরা হলো- সাইফুল ইসলাম ওরফে সোহেল (৩৭), ‍মোঃ মশিউর রহমান খান (৪৩), বিশ্বজিৎ গুহ (৩৬) ও মোঃ এমদাদুল হক মিলন (৩৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি গাড়ি, একটি প্রজেক্টর, বেশ কিছু নোভেরা পণ্য ও এমএলএম ব্যবসা সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধার করা হয়। ২৩ এপ্রিল’১৯ রাত ১২.০৫ টায় পল্লবী থানার ৯ নং রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম। প্রাথমিক জিজ্ঞাবাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ২০১৬ সাল থেকে নোভেরা প্রোডাক্টস লিঃ নামের প্রতিষ্ঠানটি ই-কমার্স ও ডাইরেক্ট মার্কেটিং এর আড়ালে এমএলএম ব্যবসার মাধ্যমে অধিক লাভ এবং উচ্চ আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ জনগণের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। গোয়েন্দা সূত্রে জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদে ডেসটিনি-২০০০ লিঃ এর কর্মকর্তা ও ডিস্ট্রিবিউটর রয়েছে। যারা মূলত ডেসটিনির ব্যবসা পদ্ধতি অনুসরণ করে সহজ সরল বেকার লোকদের অধিক লাভ ও উচ্চ আয়ের প্রলোভন দেখিয়ে এ ব্যবসায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করত। পরবর্তী সময়ে তাদের বিনিয়োগকৃত টাকার প্রোডাক্ট, কমিশন ও বেতন না দিয়ে তাদের সব টাকা হাতিয়ে নিত। গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, কোম্পানির নিজস্ব সফটওয়ার থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এ পর্যন্ত কোম্পানিটি ৯২,২০৯ জন ডিস্ট্রিবিউটর থেকে ৪৩ কোটি ৫২ লক্ষ ৩৬ হাজার ৪৯৫ টাকা হাতিয়ে নেয়। এ সংক্রান্তে গত ২৩ এপ্রিল, ২০১৯ ক্ষতিগ্রস্থদের একজনের অভিযোগের প্রেক্ষিতে পল্লবী থানায় একটি মামলা রুজু হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here