পৃথিবী থেকে বিদায় নিলেন প্রয়াত মেয়র আনিসুল হকের বাবা

0
926

সম্রাট শাহজাহান বলেছিলেন ‘পৃথিবীতে ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। গেল বছরের শেষ দিকে প্রিয় সন্তান আনিসুল হকের লাশ কাঁধে নিয়ে বড্ড ক্লান্ত হয়েছিলেন পিতা। আজ বুধবার সকাল সোয়া ১১ টার দিকে পৃথিবী থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি দিলেন ঢাকা উত্তরের অকাল প্রয়াত নন্দিত মেয়র আনিসুল হকের বর্ষীয়ান পিতা সৈয়দ মঈনুদ্দিন হোসাইন।

Advertisement

মৃত্যুকালে তার আরেক সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক হাসপাতালে উপস্থিত ছিলেন। বুধবার সকালে পূর্বপশ্চিমকে সেনাপ্রধানের পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইএসপিআরের পরিচালক লে. কর্ণেল রাশিদুল হাসান। তিনি জানান, সৈয়দ মঈনুদ্দিন হোসাইনের লাশ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সকাল সোয়া ১১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। সৈয়দ মাঈনুদ্দিন হোসেইন মৃত্যুকালে ৫ সন্তানের মধ্যে ২ ছেলে ২ মেয়ে রেখে গেছেন। তার ছেলে আসিনুল হক গত বছরের ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here