পৃথক অভিযানে ৪ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27260

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27260, 'post_views_count', '0')

0

কক্সবাজার বিমানবন্দর ও টেকনাফে পৃথক অভিযানে ৪ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার পৃথক সময়ে অধিদফতরের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Advertisement

যারা গ্রেফতার হলো তারা ঢাকার ধামরাই থানাধীন সোমভাগ ইউনিয়নের মো. মজনু মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩৩) ও টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ডের আব্দুস শুক্করের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)। জানাগেছে, বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় বিমানযাত্রী মোশারফ হোসেনের জুতা চেক করে ৩ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে, টেকনাফের নাইট্যংপাড়ায় অভিযান চালিয়ে আনোয়ারা বেগমকে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় টেকনাফ সার্কেলের সদস্যরা। এ ঘটনায় টেকনাফ সার্কেলের উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here