পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 21744

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (21744, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের দুই চোখ উপড়ানো ও মুখ থেঁতলে দেয়সহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, জামপুর ইউনিয়নের সিরাব এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে যুবকেক পিটিয়ে হত্যা করে লাশটি পুকুরে ফেলে যায়। লাশটিতে পচন ধরে গেছে। তাঁর পরনে শার্ট ও প্যান্ট রয়েছে। ওই লাশের দুই চোখ উপড়ানো ও মুখ থেঁতলো ছিল। এছাড়াও লাশের মুখে কালো মোবিল বা আলকাতরা মাখিয়ে রেখেছে। লাশ যেন সনাক্ত না করা যায় এজন্যই হয়তো এমনটা করা হয়েছে। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্ত ও হত্যার তদন্ত উদঘাটনের পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here