স্যালো ইঞ্জিনচালিত নাটা গাড়ি উল্টে দু’জন নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 21747

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (21747, 'post_views_count', '0')

0

মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্যালো ইঞ্জিনচালিত নাটা গাড়ি উল্টে দু’জন নিহত হয়েছেন। তারা হলেন মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের হাফিজার হোসেন ছেলে নুর ইসলাম (২০) ও সাজিয়াড়া গ্রামের আকতার মোল্যার ছেলে মামুন হোসেন জাফরান (২২)। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

মাগুরা সদর থানার এসআই মিরাজুল ইসলাম জানান, স্যালো ইঞ্জিনচালিত একটি নাটা গাড়ি ইছাখাদা বাজার থেকে কাঠের খড়ি বোঝাই করে বাগবাড়ী ইটভাটার দিকে যাচ্ছিল। মাগুরা-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে নাটা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলে নুর ইসলাম (২০) নিহত হন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত মামুন হোসেন জাফরানকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here