পাহাড় ও দেয়াল ধসে নিহত ৪ জন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28020

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28020, 'post_views_count', '0')

0

ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর পৃথক দুই স্থানে পাহাড় ও দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাড়িয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ১ নম্বর ঝিল এলাকা ও পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন- ফিরোজশাহ কলোনীর একই পরিবারের মা নূর জাহান বেগম (৪৫), তার আড়াই বছরের কন্যা সন্তান ফয়জুন্নেসা ও বিবি জোহরা (৭০)। তাদের বাড়ি বরিশালের ঘোনায়। আর অপরজন পাঁচলাইশ থানার রহমান নগর এলাকার লালমিয়ার ছেলে নূরুল আলম নান্টু (৩০)। ফায়ার সার্ভিস জানায়, প্রবল বৃষ্টিতে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনিতে পাহাড় ধস হয়। এতে মাটিতে চাপা পড়ে মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, রাত আড়াইটার দিকে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড় ধসে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। অপরদিকে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এতে বড় গাছ ভেঙে পাহাড়ের নিচে থাকা কয়েকটি কাঁচা-পাকাঘরের ওপর পড়ে। এ সময় দেয়াল ধসে নূরুল আলম নান্টু মিয়াসহ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক নূরুল আলম নান্টুকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here