প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নামফলক উন্মোচন ও রেলসংযোগ কাজের উদ্বোধন করলেন

0
586

মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর নামফলক উন্মোচন ও রেলসংযোগ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর কর্মযজ্ঞ পরিদর্শন করতে আজ রবিবার বেলা সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা দিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী।

Advertisement

সেখানে পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন (মাওয়া প্রান্ত) করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে পদ্মা সেতুর নামফলক উম্মোচন (মাওয়া প্রান্ত) এবং মূল নদীশাসন কাজ সংলগ্ন স্থায়ী নদীতীর প্রতিরক্ষামূলক কাজেরও উদ্বোধন করেছেন তিনি। জাজিরা ও মাওয়ার মধ্যে ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ সেতুর বেশ কিছু অংশ এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। জাজিরায় পাঁচটি ও মাওয়ায় একটি স্প্যান বসানো হয়েছে। পুরো প্রকল্পে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা। দোতলা কাঠামোর এ সেতুর ওপর দিয়ে চলবে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা নদীর ওপর দিয়ে রেলপথ হবে। পদ্মা সেতুর রেল সংযোগে ব্যয় হচ্ছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। দেশে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে ছয় লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ের কাজ এগিয়েছে ৭০ শতাংশ। প্রধানমন্ত্রী নিজের চোখে আজ এ প্রকল্পের অগ্রগতি দেখছেন। পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মুজিবুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ, কে, এম শাহজাহান কামাল ও সেনা বাহিনী প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here