পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 64353

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (64353, 'post_views_count', '0')

0

পটুয়াখালী প্রতিনিধিঃ প্রায় দেড় যুগ পর ২০ ডিসেম্বর সোমবার পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। এদিকে সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশিদের তোরন, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা পটুয়াখালী জেলা শহর। এ যেন এক নতুন শহরে রুপ নিয়েছে পটুয়াখালী। এ সম্মেলনে সভাপতি ও সাধারন  সম্পাদক এবং সংগঠনিক সম্পাদক পদসহ অন্যান্য গুরুত্বপুর্ন পদ লাভে একডজন প্রার্থী মাঠে রয়েছেন। চলছে নেতাদের দৃষ্টি আকর্ষনে ব্যানার, ফ্যাস্টুন, প্লাকার্ড, বিলবোর্ডে শহরের প্রান প্রধান সড়কে সমূহ সজ্জিত করা হয়েছে। সড়কের গুরুত্বপুর্ন স্থানে করা হয়েছে একাধিক দৃষ্টি নন্দন তোড়ন ও গেট। চলছে সম্ভাব্য সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশী নেতাদের নেতৃত্বে মিছিল-মিটিং, প্রচার-প্রচারনা। সম্মেলনকে কেন্দ্র করে কোন ধরনে আইন শৃংখলা বি সৃষ্টি না হয় সে জন্য পুলিশ প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছেন। ২০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় কাজী আবুল কাশেম স্টেডিয়ামে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

Advertisement

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকে উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান  শেখ ফজলে শামস্ পরশ। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

সম্মানিত অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এড. মো. শাহজাহান মিয়া এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি, মো. মহিবুর রহমান মুহিব এমপি, এসএম শাহাজাদা এমপি, কাজী কানিজ সুলতানা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, ড. শামীম আল সাইফুল সোহাগ, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল হাসান সুপ্ত। সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের আহবায়ক এড. আরিফুজ্জামান রনি। অনুষ্ঠান পরিচালনা করবেন জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এড. মো. শহিদুল ইসলাম শহিদ। এ সম্মেলনে ১০ হাজার অধিক যুবলীগ নেতা-কর্মী-সমর্থকদের সমাগম ঘটবে বলে জানান জেলা যুবলীগের আহবায়ক এড. আরিফুজ্জামান রনি। সম্মেলনের সকল পস্তুতি নেয়া হয়েছে বলেও জানান যুবলীগ নেতা রনি। সকল পদপ্রার্থীরা আশাবাদ ব্যক্ত করেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন হবে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নতুন কমটি গঠিত হবে। সকলে সম্মেলনের সফলতা কামনা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here