মহেশখালীতে মুক্তিযোদ্ধাকে হত্যা চেষ্টা: পৌর মেয়রকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 64349

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (64349, 'post_views_count', '0')

0

জাফর আলম,কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যা চেষ্টার আসামি মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার, পদচ্যুত, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। বুধবার (১৫ ডিসেম্বর)  বেলা ১২টার সময় মহেশখালী ইলা কমিউনিটি সেন্টারের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মহেশখালী উপজেলায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।এ সময় তারা পৌর মেয়র মকসুদ মিয়াসহ মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন হত্যা চেষ্টার সকল আসামিকে গ্রেপ্তার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন জানান, ‘মহেশখালীর যুদ্ধাপরাধী মামলার বাদী ও সাক্ষী হওয়ায় রাজাকার হাসেম সিকদারের পুত্র মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়ার নেতৃত্বে গত ২৪ নভেম্বর হত্যার উদ্দেশ্য কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা হলেও আসামিরা প্রকাশ্য ঘোরাফেরা করলেও রহস্যজনক ভাবে আসামি গ্রেপ্তার করছে না।

Advertisement

তিনি আরো বলেন, এ ছাড়া হামলার আগে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেও প্রশাসন আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মেয়র মকছুদ মিয়াসহ সবাইকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here