পটুয়াখালীতে ডায়াবেটিক হাসপাতালে কম্বল ও মাস্ক বিতরণ

0
357

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী ৫০ শয্যা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসক ও রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় আড়াই হাজার সার্জিক্যাল মাস্ক এবং হাসপাতালের স্টাফদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।রবিবার সাড়ে ১১ টায় ৫০ শয্যা ডায়াবেটিক হাসপাতালে ব্যাক্তি উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। 

Advertisement

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর সিকদার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম খান, সদস্য সৈয়দ মাসুদুর রহমান, মোঃ শাহনূর ও ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র ডাক্তার জয় গোপাল দাস  সহ অন্যারা

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here