নিরুপায় হয়ে ২২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণা

3

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 46796

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (46796, 'post_views_count', '0')

0

বেশি দামের কারণে খুচরা বাজারে চাহিদা কম। অথচ মজুদ বেশি। ফলে গুদামে পচতে শুরু করেছে পেঁয়াজ। নিরুপায় হয়ে এবার ২২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছে ভা’রতের কেন্দ্রীয় সরকার।দেশটির গণমাধ্যম আনন্দবাজার জানায়, গত তিন মাস ধরে পেঁয়াজের দাম ছিল ঊর্ধ্বমুখী। এখনো ৮০ থেকে ১০০ টাকায় পেঁয়াজ কিনতে হচ্ছে দেশের বিভিন্ন শহরে।

Advertisement

এর মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, গুদামে পড়ে থাকা পেঁয়াজ রাজ‌্যগুলোকে আরও সস্তায় মাত্র ২২ টাকা কেজি দরে বিক্রি করে দেওয়া হবে। এর সুফল পাবে গরিবরা।

জানা যায়, চাহিদার কথা মা’থায় রেখে গতবছরই বিদেশ থেকে এক লক্ষ ২০ হাজার টন পেঁয়াজ কেনায় অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই মতো তুরস্ক, মিশর এবং আ’ফগা’নিস্তান থেকে ১৮ হাজার টন পেঁয়াজ এসে পোঁছেছে ভা’রতে। কিন্তু মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই খাদ্যদ্রব্যের বিক্রিবাটা কমে গিয়েছে। তাতে আম’দানিকৃত পেঁয়াজ বিক্রি করা যায়নি। তাই শেষমেশ পেঁয়াজের দাম আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রী রামবিলাস পাসোয়ান এ দিন বলেন, ‘‘মোট ১৮ হাজার টন পেঁয়াজ আম’দানি করা হলেও, এখনও পর্যন্ত মাত্র ২ হাজার টন পেঁয়াজই বিক্রি হয়েছে। এখন ২২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’রামবিলাস জানান, মন্ত্রিসভা’র অনুমোদনের পর বিভিন্ন দেশে মোট ৩৬ হাজার টন পেঁয়াজের বরাত দেওয়া হয়। তার মধ্যে ১৮ হাজার টন দেশে এসে পোঁছেছে। কিন্তু তা বিক্রি করাই অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল? তার জন্য রাজ্যগু’লিকেই দুষেছেন তিনি।

রামবিলাসের দাবি, ‘‘ঘরোয়া বাজারে চাহিদার জোগান দিতে এবং মূল্যবৃদ্ধিতে রাশ টানতেই বিদেশ থেকে পেঁয়াজ আম’দানি করা হয়। কিন্তু আম’দানিকৃত পেঁয়াজ নিতেকিনতে আগ্রহ দেখাচ্ছে না রাজ্যগু’লি। এতে আমাদের কী’ করার আছে? এর পর যেন আম’দানিকৃত পেঁয়াজ কেন পচছে, তা নিয়ে আ’দালতে না যান কেউ।’’এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কেরল, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গই আম’দানিকৃত পেঁয়াঁজ কিনেছে বলে জানিয়েছেন রামবিলাস। আবার শুরুতে আগ্রহ দেখিয়েও অনেক রাজ্য পরে অবস্থান পাল্টেছে বলেও জানান তিনি।ক্রেতা সুরক্ষা দফতরের সচিব অবিনাশ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যেই বিদেশ থেকে আরও চার হাজার টন পেঁয়াজ এসে পৌঁছবে। মাসের শেষে এসে পৌঁছবে আরও ১৪ হাজার টন। আরও সাড়ে পাঁচ হাজার টন পেঁয়াজ এসে পৌঁছনোর কথা ছিল। কিন্তু চাহিদার অভাবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here