দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ৩য় , ভারতের দিল্লি ১ম

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 46793

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (46793, 'post_views_count', '0')

0

দূষিত বাতাসের শহরের তালিকায় শনিবার সকালে তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জনবহুল এই শহরের সকাল ৮টা ৫১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ছিল ২০৭, যার মানে হলো শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে, স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসাবে বিবেচিত হয়। যার কারণে প্রত্যেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ্য রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

Advertisement

ভারতের দিল্লি এবং বসনিয়া হার্জেগোভিনিয়ার সারাজেভো যথাক্রমে ৩০২ ও ২৪১ স্কোর নিয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে।

একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। যার মাধ্যমে একটি শহরের বাতাস কতটুকু বিশুদ্ধ বা দূষিত এবং সেই সাথে ওই পরিস্থিতিতে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেই তথ্য দেয়া হয়।

একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। আর সূচকের স্কোর ১০১ থেকে ১৫০ হওয়ার অর্থ হলো বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

মাত্রাতিরিক্ত মানুষের বসবাসের নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খাচ্ছে। বর্ষাকালে কিছুটা উন্নতি হতে দেখা গেলেও গ্রীষ্ম ও শীকতালে শহরটিতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়।

যার ফলে সাধারন মানুষের জীবন যাপন ব্যবস্থার দিন দিন অভিশাপে পরিনত হচ্ছে । যা অতি দ্রুত পতিকার নাকরলে  জনজীবনের ব্যপক ক্ষতির সমুখিন হতে হবে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here