নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় নিহত ৮

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 17551

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (17551, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লরিতে বাসের ধাক্কায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।

Advertisement

জেলার পুলিশ সুপার (এসপি) মইনুল হক জানান, সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার চিবরদী মুগরাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক তসলিম হোসেন জানান, লরির ধাক্কায় বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের লাশ রাখা হয়েছে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে বেলা ২টার দিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পৌঁছানোর আগেই তাদের মধ্যে চারজনের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।

ঢাকা মেডিকেলে যে চারজনের লাশ রয়েছে, তাদের মধ্যে শুভ সাহা নামের ১৬ বছর বয়সী এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। শুভ চাঁদপুরের হাজীগঞ্জের গোপাল সাহার ছেলে।

এছাড়া পাঞ্জাবি ও চেক লুঙ্গি পরিহিত আনুমানিক ৬০ বছর বয়সী এক পুরুষ, আনুমানিক ২৭ বছর বয়সী এক যুবক এবং হাফ গেঞ্জি ও হলুদ প্যান্ট পরিহিত আনুমানিক ৩৫ বছর বয়সী একজনের পরিচয় এখনও জানা যায়নি।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাদের লাশ রাখা হয়েছে, তাদের পরিচয়ও পুলিশ জানাতে পারেনি।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে হাসান (২০), ফরহাদ হোসেন (২৮), আশিকুর রহমান (২৫), রাজু (২২), কালাম মিয়া ও মিজান নামে ৮ বছর বয়সী এক বালক রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here