চলে গেলেন ওবায়দুল কাদেরের মা, শোক মির্জা ফখরুলের

0
7423

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

Advertisement

গতকাল সোমবার রাতে ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ওবায়দুল কাদেরের মা। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৯২ বছর,  চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান বেগম ফজিলাতুন্নেসা। তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here