নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত বেড়ে ৬

0
107

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সোমবার (৮ জুলাই) ভোরে উপজেলার ঢাকা-
চট্রগ্রাম রেলপথের মেথিকান্দা রেলস্টেশন এলাকার পশ্চিম পার্শ্বেখাকচক এলাকায় পাঁচ যুবক এবং একই উপজেলার
মেথিকান্দা রেলস্টেশনের পূর্বপার্শ্বেশ্রীরামপুর রেলগেইট এলাকায় এক জনের মৃত্যু হয়। এখনো পর্যন্ত ট্রেনে কাটা পড়ে
নিহত যুবকদের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

ধারণা করা হচ্ছে, জানা গেছে, নিহত ৪ জনের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর আর একজনের বয়স ৩০-৩৫
বছর।
রেলওয়ে পুলিশের ধারণা, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভোরের দিকে কোনো এক ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ যুবক
ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করেছে
রেলওয়ে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী
রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের
চিহ্নিত করতে পারেনি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছে।
নিহত যুবকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আমরা পুলিশ ব্যুরাো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দিয়েছি।
তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
অপর দিকে একই দিন বেলা ১১ টা ৪০ মিনিটে নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর রেলগেইট এলাকায় ট্রেনে
কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের একজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরার শ্রীরামপুর রেলগেট এলাকায় এক ব্যক্তি রেললাইনের ওপর উঠে শুয়ে পড়েন। ওই
সময় ঢাকা আগামী কা লনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। চেহারা বিকৃত হওয়াই নিহত
ওই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারেনি। তার আনুমানিক বয়স ৩০ বছর। খবর পেয়ে লাশ উদ্ধারে কাজ করছে
নরসিংদী রেলওয়ে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here