নবজাকত বদলের অভিযোগ হাসপাতালে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 13199

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (13199, 'post_views_count', '0')

0

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ছেলে বদলে মেয়ে সন্তান দেয়ার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে গত সোমবার ছেলে বাচ্চার বদলে মেয়ে বাচ্চা দিলেও ওই ছেলে বাচ্চাটিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এ নিয়ে

Advertisement

ময়মনসিংহে তোলপাড় চলছে। হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার বলেন, শিশু বদলের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের প্রধান সহকারী খলিলুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আনোয়ার হোসেন বলেন, কি কারণে বাচ্চা বদল হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো ঘটনা আছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার কারন অনুসন্ধানে চেষ্টা চালাচ্ছে। নবজাতকের অভিভাবক ও স্বজনরা জানায়, গত ১০ই ডিসেম্বর বিকেলে লেবার ওয়ার্ডে সদর উপজেলার বাদে কলপা গ্রামের পাপিয়া আক্তার একটি ছেলে বাচ্চা প্রসব করেন। পরে বাচ্চার শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাকে নবজাতক ও শিশু বিভাগে স্থানান্তর করা হয়। স্থানান্তরের পর ইনকিউবেটরে রেখে চিকিৎসা কার্যক্রম চলে। এরপর সোমবার বাচ্চাটিকে ছাড়পত্র নেয়ার সময় দেখা যায় ছেলে বাচ্চার পরিবর্তে একটি মেয়ে বাচ্চা দেয়া হয়েছে। এ সময় অভিভাবক ও স্বজনরা অভিযোগ করে বাচ্চা ফেরত চান। পরে বাচ্চা না পেয়ে তারা ওয়ার্ডের সামনে বিক্ষোভ করেন।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here