দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও স্টাফ রিপোর্টারের বিরুদ্ধে মানহানি মামলায় গভীর উদ্বেগ প্রকাশ:

0
759

 

Advertisement

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব নঈম নিজাম ও একই পত্রিকার স্টাফ রিপোর্টার রুহুল আমিন রাসেলের বিরুদ্ধে ১০ কোটি টাকার হয়রানিমূলক মানহানি মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানাভাবে প্রাণনাশের হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) চেয়ারম্যান ও সাপ্তাহিক পত্রিকা পরিষদের (এসপিপি) মহাসচিব জনাব এস এম মোরশেদ।

 

 

তিনি এ ধরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রত্যাহার এবং বাংলাদেশের স্বনামধন্য এই দুই সাংবাদিকের প্রয়োজনীয় জীবনের নিরাপত্তা বিধানের জোর দাবি জানিয়েছেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকার সম্পাদক ও স্টাফ রিপোর্টারের যদি এই অবস্থা হয় তাহলে দেশের বিভিন্ন প্রান্তে ও অবহেলিত সাংবাদিক সমাজের আজ কি অবস্থা তা এই ঘটনাতেই প্রমান করে। গণমাধ্যম-বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গণমাধ্যম-বান্ধব তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক এমপির কাছে অবিলম্বে এধরণের কর্মকান্ডে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের মুখোমুখি করতে  জোর দাবি জানান। তা না হলে এর প্রতিবাদে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) ও সাপ্তাহিক পত্রিকা পরিষদ (এসপিপি) কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সাথে তিনি আরো দাবী করেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের বিরুদ্ধে সকল মামলার শুনানি একমাত্র প্রেস কাউন্সিলে বিচারের মাধ্যমেই সমাধান করতে হবে।

বার্তা প্রেরক:

মামুন ইবনে হাতেমী

দপ্তর সম্পাদক

মোবাইল : ০১৬৭৪ ৪২৯ ০২৮

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here