সাভারে বংশী নদী থেকে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 39259

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (39259, 'post_views_count', '0')

0

কামরুল হাসান রুবেলঃ নিখোঁজের একদিন পরে সাভারে বংশী নদী থেকে সাদ্দাম হোসেন (২০) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সাভারের নামা বাজার বংশী নদী থেকে তার লাশ উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিসের ডুবরিদল।

Advertisement

নিহত গার্মেন্টস শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলা থানার বজরোকাটি গ্রামের মোসাপুরির ছেলে। সে সাভারের পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় সহকারী পদে চাকুরী করতো। মজিদপুর এলাকার সুমন এর বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো।


ফায়ার সার্ভিস জানায় গতকাল সাদ্দাম হোসেন সকালে বন্ধুদের সাথে নিয়ে বংশী নদীর ধামরাইর কাইজারকুন্ড এলাকায় ক্রীকেট খেলতে যায় পরে ক্রীকেট খেলা বংশী নদীতে সাতরাতে নামলে সে নিখোঁজ হয়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে গতকাল নদীতে তল্লাশী চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি।

আজ সন্ধ্যায় আবারও নদীতে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। পরে ফায়ার সার্ভিস সাভার মডেল থানায় তার লাশ হস্তান্তর করেন। নিহত পোশাক শ্রমিকের অকাল মৃত্যুতে কারখানার শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here