আগামী দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশামুক্ত করা হবে : মেয়র আতিকুল ইসলাম

0
1181

আগামী দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশামুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, ঢাকা শহরে যত সড়ক আছে সেগুলো একত্রিত করলে ২০ হাজার কিলোমিটার হয়। কিন্তু আমরা রিকশা বন্ধ করতে পেরেছি মাত্র ১০ কিলোমিটার সড়কে। আমাদের পরিকল্পনা আছে দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশাশূন্য করার।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালায় এক পরিকল্পনার কথা জানান তিনি।

ঢাকার গণপরিবহনে নিয়ম-শৃঙ্খলা নেই উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের গণপরিবহন ব্যবস্থায় নিয়ম-শৃঙ্খলা নেই। নিয়ম-শৃঙ্খলা বলতে ব্যবসায়িক নিয়ম থাকতে হবে, আর্থিক নিয়ম থাকতে হবে। এমনকি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে। আমাদের এখানে সেটা নেই। পরিবহন ব্যবস্থাকে একটি বিজনেস মডিউল দিতে হবে। সবাই যে যার মতো ব্যবসা করছে। সেখান থেকে সবাইকে এই মডিউলের বেতন নিয়ে আসতে হবে।

রিকশাচালকদের আন্দোলন সম্পর্কে আতিকুল বলেন, আমরা আগামীকাল (১০ জুলাই) দুপুর ১২টায় রিকশাচালক ও মালিকদের নগর ভবনে ডেকেছি। আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই, তাদের সমস্যার কথা শুনতে চাই। আমরা তাদের বোঝাতে চাই যে নগরীর বৃহত্তর স্বার্থে এ ধরনের পদক্ষেপ নিতে হবে। ইতোমধ্যে রিকশা বন্ধের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজ। ঢাকাকে রিকশামুক্ত করার প্রক্রিয়া আজ বা কাল তো শুরু করতেই হবে। তাই আমরা তাদের বোঝাবো। রিকশারর পরিবর্তে কুড়িল-বিশ্বরোডে বিআরটিসির চক্রাকার গাড়ি নামানোর চিন্তা করছি আমরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here