ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27185

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27185, 'post_views_count', '0')

0
নুরে আলম শাহ:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক ওরফে তোজাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত তোজাম জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামে আতাবুরের ছেলে। পীরগঞ্জ রেল ষ্টেশন মাষ্টার গোলাম রব্বানী জানান, সোমবার দিবাগত রাতে সেনুয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। রাতে এই রুটে ২টি ট্রেন চলাচল করে।
এটি পার্বতীপুর গামী শার্টল ট্রেনে নাকি পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলাকার লোকজন বলছে শার্টল ট্রেনেই এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছে। পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here