মুনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ৩

0
696

কামরুল হাসানঃ মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি   যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় দুই শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের অদূরে পাবনার চর লতিফপুর এলাকায় একটি বালুবাহী ট্রলার এমবি প্রিমিয়ার ইলেভেনের  ধাক্কায় ওই যাত্রীবাহী ট্রলার টি ডুবে যায়।

Advertisement

শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি পাবনার কাজীরহাট থেকে আরিচা ঘাটের দিকে আসছিল। যাত্রীদের মধ্যে সবাই তীরে   উঠতে পারলেও দুই শিশুসহ তিনজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
শিবালয় থানার ওসি আরও জানান, নিখোঁজ যাত্রীদের অনুসন্ধানে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here