ট্রেন আটকে বাকৃবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’

0
174

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা বাতিল চাই আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলছে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)।
সোমবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে বিভিন্ন হল থেকে মুক্তমঞ্চে এসে সমবেত হন শিক্ষার্থীরা।

Advertisement

বাংলা ব্লকেডের অংশ হিসেবে ‘সরকারি চা করির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাতিল করে সংবিধানে
উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে
আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।’ এক দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে আজকেও তৃতীয় দিনের মতো আবারও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আব্দুল জব্বার মোড়ে অবস্থিত
রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর দেড়টার দিকে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আজকেও আটকানো হয়।
জানা যায়, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যা লয়ের মুক্তমঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
মিছিলটি কে আর মার্কেট পর্যন্ত যায়। পরে মুক্তমঞ্চের সামনে দিয়ে এসে আব্দুল জব্বার মোড়ের দিকে যায়।
ওই সময় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে আসতে
থাকলে ওই চলমান ট্রেন অবরোধ করেন শিক্ষার্থীরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here