জমি নিয়ে বিরোধের জেরে দুই সহোদরের দ্বন্দ্বে খুন হয়েছেন বড় ভাই

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 19898

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (19898, 'post_views_count', '0')

0

জমি নিয়ে বিরোধের জেরে দুই সহোদরের দ্বন্দ্বে খুন হয়েছেন বড় ভাই। নিহত ব্যক্তির নাম আলতাফ আলী (৫০)। মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া সদর উপজেলার ধরমপুর এলাকা থেকে মঙ্গলবার সকালে সাইদুল ইসলাম (৩৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

কাহালু থানার ওসি শওকত কবির জানান, জামগ্রামের দুর্গাপুর এলাকার মৃত হারেজ উদ্দিনের দুই ছেলে আলতাফ আলী ও শমসের আলীর মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় শমসের আলী ও তার ছেলেরা মিলে আলতাফ আলীকে মারধর করেন। মারামারির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয় আলতাফ আলীকে। প্রতিবেশিরা এগিয়ে আসলে শমসের আলী ও তার ছেলেরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ আলতাফ আলীর লাশ উদ্ধার করে। অপরদিকে সোমবার রাতে সদর উপজেলার ধরমপুর এলাকায় গলাকেটে সাইদুল ইসলাম (৩৫) নামে এক অটোরিকশা চালককে খুন করেন দুবৃর্ত্তরা। মঙ্গলবার সকালে তার লাশ রাস্তার পাশে জঙ্গল থেকে উদ্ধার করা হয়। তিনি জেলার সোনাতলা উপজেলা হারিয়াকান্দি গ্রামের সরোউদ্দিনের ছেলে। শহরের মাটিডালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সোমবার রাতের কোন এক সময় দুবৃর্ত্তরা অটোরিকশা চালক সাইদুলকে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। পরে তার লাশ জঙ্গলে ফেলে রাখে। খবর পেয়ে আজ সকাল ৮টায় তার লাশ ধরমপুর এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here