চকবাজার ডিসি রোড চাঁন মিয়া মুন্সি লেইন বামúার কলোনী আনোয়ারের বাড়ীতে নেওয়াজ টুটুল জুয়ারু বসিয়েছে ২৪ ঘন্টার জুয়ার মেলা। নগরীতে চকবাজারকে ডাক্তার পাড়া বলা হয় এবং একাধিক স্কুল-কলেজ ও শপিংমল থাকাতে এটা ঘনবসতি র্পূণ এলাকা। এখানে যেমন শিল্পপতি রয়েছে তেমনি সল্প আয়ের লোক আছে। ২৪ ঘন্টা জুয়ার কারনে অল্প আয়ের সাধারন মানুষগুলো পথে বসতে শুরু করেছে এবং ঝগড়া-বিবাদ লেগেই আছে। শব্দ দোষণের কারনে ছাত্রছাত্রীদে পড়া-শুনার ক্ষতি হচ্ছে বলে স্থানীয় লোকজনের দাবি এবং মসজিদে মুসল্লিদের নামাজে ব্যাঘাত হচ্ছে।
আর জুয়ার প্রভাবে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। জুয়ারু টুটুলকে তলব করলে বলে আমি প্রসাশনকে ম্যানেজ করে র্বোড চালাই পারলে কিছু করেন। চকবাজার থানাতে মুঠো ফোনে জনতে চাইলে অফির্সাস ইনর্চাজ বলে আপনাকে চিনতে পারলাম না থানায় আসেন বলে এড়িয়ে যান।

