জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মঈনুল ভূইয়া আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 43045

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (43045, 'post_views_count', '0')

0

ঢাকার আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মঈনুল ভূইয়াকে আটক করেছে পুলিশ।সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

Advertisement

আটক মঈনুল ইসলাম ভূইয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, মাকসুদা বেগম নামে এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন ইউপি সদস্য মঈনুল ইসলামের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

আশুলিয়া থানার ডিউটি অফিসার আব্দুস সালাম বলেন ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মঈনুল ভূইয়াকে আটক করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here