মিথ্যা অভিযোগের প্রতিবাদ

0
883

মাননীয় প্রতিমন্ত্রী মাহাবুব আলী মহোদয় এবং মাননীয় মেয়র হবিগঞ্জ পৌরসভা ও মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার হবিগঞ্জ জেলা ও এএসপি পিবিআই হবিগঞ্জ জেলা, মহোদয় গনের অবগতির জন্য জানাইতেছি যে আমি হবিগঞ্জ জেলার কিছু প্রতারক, চাঁদাজ, ঘুষ গ্রহণকারীর বিরুদ্ধে আমার দায়িত্বরত পএিকা সাপ্তাহিক অপরাধ বিচিত্রায় নিউজ প্রকাশ করিয়াছি এবং কোনো কোনো নিউজের প্রতিবেদনও দিয়েছি আমার সংস্থা জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন সহ হেড অফিস ঢাকায় চেয়ারম্যান ও সম্পাদক এসএম মোরশেদ সাহেব বরাবরে প্রেরন করছি।

Advertisement

কোনো কোনো নিউজের তদন্ত চলিতেছে। গত ০৬/১০/২০১৯ইং তারিখে মোঃ আলী বাদী হয়ে আমার বিরুদ্ধে কতগুলো মিথ্যা ও কাল্পনিক নাটক সাজিয়ে অভিযোগ করিয়াছে। আমি সেই মোঃ আলীকে চিনি না এবং তার ঠিকানাও জানি না। সেই অভিযোগ গুলো বতমানে বিভিন্ন সংস্থায় তদন্ত চলছে। আমি মনে করি আমার বিরুদ্ধে যে লোকটি অভিযোগ করিয়াছে সেই লোকটি কোনো চাঁদাবাজ ঘুষ গ্রহণকারীর আত্মীয় বা শুভাকাঙ্খি হবেন।

আমি বলতে চাই সেই অভিযোগকারী মোঃ আলী ভুয়া নাম ঠিকানা দিয়ে আমার সংস্থার ও আমার নামে অভিযোগ করিয়াছে। আমি মাননীয় প্রতিমন্ত্রী মাহবুব আলী মহোদয় সহ সকলের প্রতি আমার আকুল আবেদন উক্ত বিষয় গুলোর প্রতি একটু নজর দেওয়ার জন্য।

মো: জমির আলী
সভাপতি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন
হবিগঞ্জ জেলা শাখা ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকা হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here