জননেত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় নির্বাচিত করুন: ভূমি মন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28360

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28360, 'post_views_count', '0')

0

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, বিজয়ের আনন্দ ও বিদায়ের ব্যথা মিশ্রিত দিনের স্মৃতিকে ধারণ করে গণতান্ত্রিক সরকার জননেত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় নির্বাচিত করুন। আজ ঈশ্বরদী ঠাকুর বাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে শারদীয় দুর্গোৎসব ১৪২৫ উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এসব কথা বলেন। মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

Advertisement

ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র সকল ধর্মের বিধানসমূহ শান্তিপূর্ণভাবে পালনে সহায়তা করবে। মন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠী থেকে বিজয়াদশমী দেবীর দোলায় গমন পর্যন্ত সারা বিশ্বে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান ধর্মাবলম্বীদের মাঝে যে আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, প্রীতি, সৌহার্দ্র, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ভাগাভাগি করে নেয় অনুরূপভাবে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামি সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈশ্বরদীতে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। মন্ত্রী মন্দিরের উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন। এর আগে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সৎকার কাজের জন্য একটি শ্মশান ঘাট নির্মাণ করে দেন। সহযোগী অধ্যাপক স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, মুক্তিযোদ্ধা চান্না মন্ডল, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here