রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় একজন নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28359

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28359, 'post_views_count', '0')

0

বেপরোয়া বাসের ধাক্কায় ফের মৃত্যু হলো রাজপথে। আজ রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সালাম (৬২) বলে জানা গেছে।

Advertisement

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর তাকেউদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বাড়ি গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামে বলে জানা গেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সকাল আটটার দিকে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে আনা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here