ছাতকে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 17681

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (17681, 'post_views_count', '0')

0

ছাতকে তারুণ্যিক সংগঠন স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ৬ষ্ট কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

Advertisement

 

এ উপলক্ষ্যে সোমবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় একতা উচ্চ বিদালয়ের হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হেনা। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা রাজিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হেলাল আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ভিত্তিক সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যতম সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী আবদুল বাছিত সেলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, সমাজসেবী আলী হোসেন মানিক, সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সিংচাপইড় ইউপি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আকতার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোমিন শেখ, আইনুল হক, সংগঠক রাসেল আহমদ দীপু, ফখরুল হোসেন ও আমিনুল হক।

বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থসম্পাদক মুহিন আহমদ ও প্রচার সম্পাদক মৃদুল পুরকায়স্থ। এসময় মুরব্বী কাছা মিয়া, সংগঠক রুকন আহমদ, স্কুল কেবিনেট রুহুল ইসলাম, কমর আলী, জাবেদ আহমদ, তানিয়া বেগম, ইমিতা আক্তার, পুর্ণিমা আচার্য্যসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও বিশেষ অতিথিদের ফুলেরতোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here