খালেদা জিয়ার জন্ম মাথা নত করার জন্য হয়নি : মো. শাহাজাহান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 19394

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (19394, 'post_views_count', '0')

0

অন্যায়ের কাছে মাথা নত করার জন্য খালেদা জিয়ার জন্ম হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, জিয়া পরিবার কখনও অাপসের রাজনীতি করে নাই। অাপস করলে বেগম জিয়াকে জেলে থাকতে হতো না। অাপোস করলে ১/১১-তেই বিএনপি ক্ষমতায় অাসতো। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।  ছাত্রদলের সহ-সম্পাদক ও হেল্প সেলের নেতা নুরুল অালম নুরুর স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল।

Advertisement

মো. শাহাজাহান বলেন, পুলিশের দায়িত্ব জানমালের নিরাপত্তা দেয়া। অার সেই পুলিশই যখন ভক্ষণকারী হোন, পুলিশ যখন নিজেই হত্যাকারী হয় তখন দেশে অাইন-শৃঙ্খলা বলতে অার কিছু থাকে না। কথা বললেই রাজনৈতিক নেতাকর্মী হত্যা, গুম ! যা পাকিস্তান শাসনামলেও হয়নি। তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, অার বর্তমান প্রধানমন্ত্রী প্রথম স্বীকৃত স্বৈরাচার। সেও মহিলা। পার্থক্য শুধু একজন সম্মানিত অারেকজন ধিকৃত। বিএনপির এই ভাইস-চেয়ারম্যান বলেন, অাদর্শ নিয়ে যে অান্দোলন হয় সে অান্দোলন ব্যর্থ হতে পারে না। শুধু প্রয়োজন নিজেদের মধ্যে ঐক্য। ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় অারো বক্তব্য রাখেন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ। স্মরনসভা শেষে প্রয়াত ছাত্রদল নেতা নুরুল অালম নুরুসহ পুলিশী নির্যাতনে মৃত্যু বরণকারী কয়েকজনের পরিবারকে অার্থিক সহায়তা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here