নির্যাতনের স্বীকার ১১ বছর বয়সী এক শিশু

0
593

কক্সবাজারের উখিয়ায় চুরির অভিযোগ ১১ বছর বয়সী এক শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় আক্তার (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। উপজেলার রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া গ্রামে রোববার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আক্তার ওই গ্রামের রশিদ আহাম্মদের ছেলে। এ বিষয়ে সোমবার গণমাধ্যমে পাঠানো কক্সবাজার র‌্যাব-৭ এর মেজর মো. রুহুল আমিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের ৩০ অক্টোবর মোবাইল চুরির অভিযোগে শিশু তারেককে মুহুরীপাড়ার আমতলী এলাকায় প্রকাশ্যে বর্বরোচিত নির্যাতন চালায় আকতার ও ফিরোজসহ অজ্ঞাত আরও কয়েকজন।

Advertisement

তারা প্রথমে তারেককে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তারা আহত তারেকের পায়ুপথে গরম ডিম ঢুকিয়ে দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তারেককে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। র‌্যাব জানায়, এই ঘটনায় শিশুটির পরিবার ৫ নভেম্বর ৩ জনের বিরুদ্ধে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করে। পরে র‌্যাব-৭ এই চাঞ্চল্যকর ঘটনার ছায়া তদন্ত শুরু করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে  র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here