খাদ্যে ভেজাল প্রমাণিত হলে জরিমানা ও কারাদণ্ড

1

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 31499

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (31499, 'post_views_count', '0')

0

অবি ডেস্কঃ খাদ্যে ভেজাল প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি কারাদণ্ড প্রদানের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রবিবার সকালে ধানমন্ডি এলাকায় ডিএসসিসির পক্ষ থেকে খাদ্যে ভেজাল বিরোধী স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

Advertisement

 

খোকন বলেন, খাদ্যে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন সময় জরিমানা করলেও ভেজাল বন্ধ করতে সক্ষম হইনি। তাই আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি।এখন থেকে খাদ্যে ভেজাল প্রমাণিত বা প্রতীয়মান হলে জেলে পাঠানোর ব্যবস্থা করবো,সেটা প্রতীকী হলেও করবো।

তিনি বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বিভিন্ন সংস্থা অভিযানে নেমেছে। আমরাও নিয়মিত কাজ অব্যাহত রেখেছি। এরপরেও ভেজাল বন্ধ হয়নি। তাই আজ থেকে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছি । তিনি আরও বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আর্থিক জরিমানাটা খুব বেশি সুফল বয়ে আনছে না উল্লেখ করে মেয়র সাঈদ খোকন বলেন, অবস্থার উন্নতিকল্পে আমরা আস্তে আস্তে আরও কঠোর হতে চাই। খাদ্যে ভেজাল কোনোভাবেই সহ্য করা হবে না। এ সময় মেয়রের সঙ্গে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ মো. সালাহউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here