সিটিজি ক্রাইম টিভির পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা

0
629

মাজেদুল ইসলাম: বীর চট্টলার কৃতিসন্তান ও আধুনিক রাঙ্গুনিয়ার রুপকার, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড: হাছান মাহমুদকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করায় সিটিজি ক্রাইম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Advertisement

রোববার বিকেলে চ্যানেলটির চেয়ারম্যান আজগর আলি মানিক, ডাইরেক্টর নুরুল আবছার ও বিশেষ প্রতিনিধি সোহাগ আরেফিন সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলি মানিক মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, একজন গুণী ও প্রথিতযশা রাজনীতিবিদ তথ্য মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ায় দেশের হাজার হাজার সাংবাদিক আজ আনন্দিত এবং গর্বিত। তাঁর সুযোগ্য নেতৃত্বে এদেশের সাংবাদিক সমাজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। শুভেচ্ছা জ্ঞাপনের সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সিটিজি ক্রাইম টিভির সার্বিক সাফল্য কামনা করেন এবং তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলটির সকল সাংবাদিকদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here