খবরের কাগজে ছবি রাস্তায় থুতু ফেললেই

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 13236

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (13236, 'post_views_count', '0')

0

যেখানে সেখানে পানের পিক, থুতু ফেলা একেবারে বন্ধ করতে এক অভিনব পন্থা নিচ্ছে ভারতের মধ্যপ্রদেশের ইনদওর পৌরসভা। ধরা পড়লে আর্থিক জরিমানা তো হবেই, ছবি ছাপা হবে খবরের কাগজে। এমনকী, রেডিওতেও তাদের নাম ঘোষণা করা হবে।
এই মুহূর্তে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইনদওর। ‘স্বচ্ছ ভারত

Advertisement

অভিযানে’র অঙ্গ হিসেবে গত কয়েক বছর ধরেই কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ সমীক্ষা চালাচ্ছে দেশের ৪৩৪টি শহরে। পরিচ্ছন্নতার নিরিখে শহরগুলির  র‌্যাংক প্রকাশ করা হয়। চলতি বছর সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে ইনদওর।
এই স্বীকৃতি ভবিষ্যতেও ধরে রাখতে চায় বিজেপি পরিচালিত ইনদওর পৌরসভা। শহর পরিচ্ছন্নতায় এগিয়ে থাকলেও, একটা অংশের নাগরিকের মধ্যে অপরিচ্ছন্নতার অভ্যাস এখনও রয়ে গিয়েছে। রাস্তাঘাটে থুতু ফেলাটা এখনও একটা বড় সমস্যা। তাদের আটকাতেই অভিনব পন্থা ভেবেছেন শহরের মেয়র মালিনী গৌড়। প্রকাশ্যে ছবি, নাম ছাপানোর ভয়ে থুতু বা পানের পিক ফেলা কমানো যাবে বলেই মনে করেন তিনি। তার কথায়, ‘নানাভাবে বলেকয়েও রাস্তায় থুতু ফেলা আটকানো যাচ্ছে না। আশা করি জনসমক্ষে এভাবে হেয় করা হলেই এ ধরনের কাজকর্ম বন্ধ করা যাবে।’
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর থেকে এই অভিযান চালানো শুরু হবে। ইনদওরের গান্ধী ভবন ও রিগ্যাল স্কোয়্যারের সংযোগস্থলের ব্রিজ থেকেই শুরু হবে এই অভিযান।
ওই জায়গাটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে পৌরসভার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ওই ব্রিজের ডিভাইডারের গায়ে পানের পিক, থুতু ফেলাটা যেন অভ্যাসে পরিণত করেছেন শহরবাসী। আপাতত ঠিক হয়েছে, দোষীদের ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। পৌরসভার কর্মী ছাড়াও এই অভিযানে স্কুলপড়ুয়াদের শামিল করা হবে বলে জানিয়েছেন ইনদওরের মেয়র।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here