যুবককে কুপিয়ে হত্যা

0
782

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ বাগবের এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ফিরোজ খান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার  ভোরে এই ঘটনা ঘটে। ফিরোজ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার পাশরী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ মাদক সেবন ও বিক্রি করত। মাদক ব্যবসরা টাকা-পয়সা নিয়ে এলাকার কয়েক মাদক ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ ছিল। আজ ভোর ৪টার দিকে প্রতিপক্ষরা তাকে দক্ষিণ বাগবের এলাকায় ডেকে নিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here