কর জালিয়াতির মামলায় রোনালদোর জরিমানা

0
817

অবি ডেস্কঃ গুঞ্জন আছে কর জালিয়াতির মামলায় অতিষ্ঠ হয়ে স্পেন ছেড়েছেন পুর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। তবুও তার নিস্তার হলো না। দিতে হলো মোটা অঙ্কের জরিমানা। তবে অর্থ দিয়েই মুক্তি মিলল তার। জেলের দন্ড পেতে হলো না বর্তমান জুভেন্টাস তারকার। ইমেজ শর্তের ওপর আয়ে কর না দেওয়ায় তাকে জরিমানা করা হয়েছে ১৯ মিলিয়ন ইউরো।

Advertisement

 

রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন। রিয়ালে থাকতেই তাকে হাজিরা দিতে হয়েছে বেশ ক’বার। স্প্যানিশ কোর্টকে তিনি জেল এড়ানোর জন্য এর আগে ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে মামলা থেকে নিষ্কৃতি চান। এবার মিলল তার সেই খালাস।

সোমবার রোনালদো নিরাপত্তা নিয়ে কোর্টে হাজিরা দেন। তার মামলার শুনানি ১৫ মিনিটে শেষ হয়। তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার মামলা করা হয় ২০১৭ সালে। তবে রোনালদো সে সময় ব্যাপারটি অস্বীকার করেন। তার জ্ঞাতে এমন কিছু হয়নি বলে উল্লেখ করেন এই তারকা।

প্রসিকিউটরের মতে, রোনালদো ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তার ইমেজ শর্ত অনুযায়ী উল্লেখযোগ্য অর্থ আয় করেন। কিন্তু সেই অর্থের কর তিনি ঠিকঠাক দেননি। ফোবর্সের দেওয়া তথ্য মতে, রোনালদো বছরে ৮০ মিলিয়ন ইউরোর মতো আয় করেন। আর এর প্রায় অর্ধেক আসে তার ইমেজ শর্ত থেকে। বিভিন্ন বিজ্ঞাপন এবং পণ্যের প্রচার দূত হওয়ার জন্য এই অর্থ আয় করেন তিনি। তাই মোটা অঙ্কের অর্থের ওপর তিনি কর দেননি এই অভিযোগ ওঠে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here