ওসি হোক আর যেই হোক তাকে অবশ্যই শাস্তি পেতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35517

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35517, 'post_views_count', '0')

0

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় যে-ই অপরাধ করুক, সে ওসি হোক আর যেই হোক তাকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Advertisement

 

নুসরাতের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সোনাগাজীর ওসি দোষী কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার সচিবালয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা এটাকে (নুসরাত হত্যার ঘটনা) খুবই সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি কিংবা যারা এখানে বিন্দুমাত্র জড়িত ছিল, তাদের কেউ আইনের হাত থেকে বাদ যাবে না। তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। নুসরাতের হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আসলেই আমরা সবাই ব্যথিত। এ ধরনের মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করে। তাকে যে অমানসিক নির্যাতন করা হয়েছে, পুড়িয়ে মারা হলো, এটা কারও কাম্য নয়। তদন্ত করে পিবিআই দ্রুত সম্ভব এই মামলার চার্জশিট প্রদান করবে এমন আশাবাদ ব্যক্ত করেন আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি যেটা বলতে চাই, পিবিআই’র ইনভেস্টিগেশনের পর জানা যাবে অধ্যাক্ষ দোষী কি না বা কতখানি তিনি দোষ করেছেন। এটা অবশ্যই আমরা বের করব। অবশ্যই অপরাধীকে শাস্তি পেতে হবে। এবং যারা অধ্যক্ষের মুক্তির দাবিতে আন্দোলন করছেন, তারা তখন তাদের ভুলের প্রমাণ পাবেন। প্রসঙ্গত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৫দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল বুধবার রাতে মারা যান ফেরার দেশে চলে যান সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নুসরাতকে তার কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন- এমন অভিযোগে গত ২৭ মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। এরপর গত শনিবার আলিম পরীক্ষায় অংশ নিতে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে যায়। এরপর ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে তার দেওয়া শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে বলে। সে রাজি না হলে দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ছাত্রীর স্বজনদের অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় অধ্যক্ষের পক্ষের লোকজন নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here