খাবার পানি প্রস্তুতকারক ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

0
511

এবার গোপালগঞ্জে খাবার পানি প্রস্তুতকারক ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

 

গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে ও গোপালগঞ্জের সদর থানা পুলিশ এবং জেলা বাজার কর্মকর্তা জনাব মোঃ আরিফ হোসেনের সহযোগিতায় গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিক দাহ এবং সিও অফিস মোড়ে এক অভিযান পরিচালিত হয়। গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, খাবার পানি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আবে রহমত ও বিশ্বাস ড্রিংকিং ওয়াটার কারখানায় পানির জারে কোন লেবেলিং না থাকা ,বিএসটিআই এর কোন অনুমোদন না থাকায় জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় জরিমানা করা হয় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে পানির জার গুলো ধ্বংস করা হয় এবং এ ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধি করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর লিফলেট স্টিকার বিতরণ করা হয় । গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান গোপালগঞ্জ সংবাদকে বলেন,জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত বাজার তদারকি করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here