এটাই হচ্ছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র : তথ্যমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 36701

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (36701, 'post_views_count', '0')

0

রাজধানী ঢাকার কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হয় কোনো বিদেশি সিনেমার দৃশ্য দেখতেছি বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । আর চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশের কোনো শহর।

Advertisement

 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (১ মে) মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় দেশের উন্নয়নের উদাহরণ দিয়ে তিনি বলেন, ৬-৭ বছর আগে বিদেশ গিয়েছেন এমন কেউ আজ দেশে এসে কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশি সিনেমার দৃশ্য। আখতারুজ্জামান ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশের কোনো শহর। এটাই হচ্ছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র। আওয়ামী লীগকে শ্রমিকবান্ধব দল ও সরকার দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় মেহনতি শ্রমজীবী মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। আমাদের সরকারই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করেছে। এখানে প্রায় ৩শ কোটি টাকা জমা আছে। পোশাক শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় হচ্ছে। আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬শ টাকা ছিল। আমরা ৮ হাজার টাকা করেছি যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ আরও বলেন, আগে একজন রিকশাচালক বা শ্রমিক একদিন কাজ না করলে তার বাসায় চুলা জ্বলতো না। এখন সে চাইলে মাসে ১৫ দিন কাজ করলেই হয়, বাকি দিন কাজ করলে সঞ্চয় হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here