উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপ লক্ষ্মীপুরের রায়পুরে আ.লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমর্থকদের মানববন্ধন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33246

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33246, 'post_views_count', '0')

0

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টারের সমর্থকরা। সোমবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী খাসেরহাট বাজারে ১ কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় রায়পুর উপজেলার পরিষদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন মাস্টারকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দেখতে চান।

Advertisement

ইতোমধ্যে দলীয় মনোনয়ন আলতাফ মাস্টারকে না দিয়ে অন্য প্রার্থীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন সমর্থিতরা। মানববন্ধনে তারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করে নৌকা প্রতীকে আলতাফ মাস্টারকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান। এসময় তারা রায়পুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টারের বিগত দিনের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আবারো তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে বক্তব্য রাখেন তারা। স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন তার বক্তব্যে রায়পুর উপজেলায় র্নিবাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মামুনুর রশিদকে রাজাকারের ছেলে উল্লেখ করে তিনি দলীয় এ মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খাঁন, আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ কবিরাজ, নুরুল ইসলাম হাজী, আবদুল বারেক চৌকদার, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বকশী, সলেমান মোল্লা, আলতাফ হোসেন জমাদার, যুবলীগ নেতা মো. সফিকুল ইসলাম সুফিয়ান, মোখলেছুর রহমান পান্নু, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, সুমন হাওলাদার প্রমুখ। এদিকে দলীয় মনোনয়ন পরিবর্তন না করলেও সমর্থকদের দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন আলতাফ হোসেন মাস্টার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here