উজিরপুরে ৪ বছরেও সন্ধান মেলেনি গৃহবধু সোনালীর

0
643

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে ৪ বছরেও সন্ধান মেলেনি গৃহবধু সোনালী বাড়ৈ’র। উপজেলার নারিকেলী গ্রামের প্রফুল্ল বাড়ৈর মেয়ে একই এলাকার পরিমল বাড়ৈর স্ত্রী সোনালী বাড়ৈ ২০১৫ সালে বাড়ির পাশে নদীতে পানি আসতে গিয়ে হারিয়ে যায়। তার ২টি মেয়ে ও ১টি ছেলে রয়েছে। তার নিখোঁজের পরে তার পরিবার উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছিল।

Advertisement

বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনদের বাড়ি থেকে শুরু করে পাড়া মহল্লায় খুঁজেও আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি। তার পিতা প্রফুল্ল বাড়ৈ ও স্বামী পরিমল বাড়ৈ ও ৩ সন্তান এখনও তার অপেক্ষায় পথ চেয়ে আছে। প্রফুল্ল বাড়ৈ ও পরিমল বাড়ৈ জানান, আমরা সোনালী বাড়ৈকে খুঁজতে খুঁজতে দিশে হারা হয়েছি। তিনি জীবিত থাকলে কোন না কোন ভাবে তার সন্ধান পেতাম। তিনি হয়তবা চিরদিনের জন্য আমাদের মায়া ছেড়ে পরপারে চলে গেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here