উজিরপুরে মেধাবী স্কুল ছাত্রের হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 8216

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (8216, 'post_views_count', '0')

0

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে মেধাবী স্কুল ছাত্রের হামলাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বরাকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থিরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার   ডাবেরকুল বন্দর সংলঘœ রাস্তার দুই পাশে দীর্ঘ লাইনে দাড়িয়ে বিভিন্ন প্লেকার্ড বুকে নিয়ে মানববন্ধনে অবস্থান নেয়। এসময় তাদের সাথে একাত্বতা ঘোষনা করে বরাকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থিরা মানবন্ধনে অংশ গ্রহন করে। মানবন্ধনে শিক্ষক-শিক্ষার্থিদের সাথে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিউটি খানম, সহকারী শিক্ষক উত্তম কুমার, মজিবুর রহমান, মহিবুল্লাহ রাসেল, কামরুল ইসলাম, প্রভাষক নাছিমা খানম, রপিকুল ইসলাম, শিলা রায়সহ অনেকে। উল্লেখ্য ১১ অক্টোবর বুধবার সন্ধা ৭টায় পূর্ব শত্র“তার জের ধরে নরসিংহা গ্রামের মেহেদি হাসান নান্নুর ছেলে বরাকোঠা ইউনিয়ন ইনইস্টিটিউশনের ১০ম শ্রেনীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র জিয়াউর রহমান শান্তকে হামলা চালায় মালিকান্দা গ্রামের কলেজ ছাত্র রাব্বি বেপারী(২০),নরসিংহা গ্রামের তানভির খাঁন(২০), সাব্বির হোসেন(২০), চাউলাহার গ্রামের অলি(২০)। ঘটনার সময় রাব্বিকে আটক করে জেল হাজতে প্রেরন করেন মডেল থানা পুলিশ। আহতের পিতা ঐ দিন ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here