ভোলা প্রতিনিধি ॥ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের তালতলী নামক স্থানে ব্যাটারী বোরাক উল্টে একজন নিহত হয়েছে ও ৫জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটস্থলসূত্রে জানাযায়, ১৭ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে ভোলা টু চরফ্যাশন সড়কের তালতলী নামক স্থানে এদূর্ঘটনা ঘটে। বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত বোরাকটি ভোলা শহরের উদ্দেশ্যে যাচ্ছিলো। তালতলী নামক জায়গায় আসলে ভোলা টু চরফ্যাশনগামী বাস-কে সাইড দিতে গিয়ে বোরাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো: জাহাঙ্গীর আলম নামের এক যাত্রী মারা যায়।
পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর ৪জন ভোলা সদর হাতপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জাহাঙ্গীরের দুটি মেয়ে সন্তান রয়েছে। তার বাড়ি ভোলা দৌলতখান উপজেলার নলডোগা গ্রামে।
এবিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত ও নিহতদের উদ্ধার করেছে। পরে তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে একজনেক আশংকাজনক অবস্থায় বরিশাল পাঠানো হয়েছে।
