উজিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
1413

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাসপাতালের সামনে এসে শেষ হয়। পরে উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, পৌর মোঃ মেয়র গিয়াস উদ্দিন বেপারী, আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন, ডাঃ নাদিয়া পারভীন, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন প্রমুখ। এ সময় প্রধান অতিথি সহ বক্তারা জনসংখ্যার কুফল নিয়ে দিক নির্দেশনা মুলক ও পরিবার পরিকল্পনা, জনগনের ক্ষমতায়নে জাতির উন্নয়ন এ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রেষ্ট সদর ক্লিনিক হিসেবে পরিবার কল্যান পরিদর্শক নাদিয়া বেগম, ইউনিয়ন হিসেবে শোলকে পরিবার কল্যান সহকারী সাবানা আক্তার ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে বরাকোঠা এবং ইউনিয়ন সাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র হিসেবে গুঠিয়াকে পুরস্কার প্রদান করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here