নিজস্ব প্রতিনিধি
ভারতীয় সন্ত্রাসী গ্রুপের এক নেতাকে সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেফতারের পর মঙ্গলবার রাতে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।’ গ্রেফতারকৃতর নাম, কুচিং মারাক (৩৫)।’ সে ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় জেলার মেন্দিপাথর বস্থির লিজেং মারাকের ছেলে।’
জানা গেছে, জেলার তাহিরপুর উপজেলার বড়দল উওর ইউনিয়নের বারেকটিলা থেকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও তাহিরপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে ভারতীয় নাগরিক কুচিং মারাককে গ্রেফতার করে। গ্রেফতারকালীন সময়ে কুচিং তার বাংলাদেশী এপারের সহচর তাহিরপুর উপজেলার ট্রাইবেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান বারেকটিলার পূলক আজিমের বাড়িতে পুলক সহ আরো কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলো। পুলিশী অভিযানে অন্যরা পালিয়ে গেলেও গ্রেফতার হয় কুচিং মারাক।’
নাম প্রকাশ্যে অনিচ্ছুক জেলা পুলিশের দায়িত্বশীল একটি সুত্র জানায় , ভারতীয় নাগরিক কুচিং মারাক সেদেশে অপহরণ সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছিলো।’ ভারতীয় পুলিশের অভিযানে কুচিং সম্প্রতি বাংলাদেশে পালিয়ে আসলে মেঘালয়ের পুলিশ প্রশাসন সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনকে তাকে গ্রেফতারে সহযোগীতা চায়।’
এদিকে কুচিংকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে মঙ্গলবার রাতে তাহিরপুর থানায় সোপর্দ করার পর গোয়েন্দা পুলিশের ওসি কাজী মুক্তাদীর হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। হাবিব সরোয়ার আজাদ,
