উজিরপুর প্রতিনিধিঃ আজ বহু প্রতিক্ষিত দীর্ঘ ১৪ বছর পর উজিরপুরের শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হতে পারে বলে একটি সুত্রে জানা যায়। এ ইউনিয়নে ২০০৩ সালের নির্বাচনের পর পৌরসভার জটিলতার কারনে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সাধারন ভোটাররা অধিক আগ্রহে ভোটাধীকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন। উৎসবমূখর হয়ে উঠছে পুরো এলাকা। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মাঝে জানান দিচ্ছেন তাদের প্রার্থীতা হওয়া। আওয়ামীলীগ থেকে প্রার্থীদের নাম শোনা যাচ্ছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মাঝি, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম সরদার, রিয়াজুল ইসলাম, বি.এন.পি থেকে মীর কামরুজ্জামান পিকিং ও সরদার সিদ্দিকুর রহমান। জাতীয় পার্টি থেকে ইউপি সদস্য হানিফ হাওলাদার, ওয়াকার্স পার্টি থেকে শফিকুল আলম করিম খান।
