উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এই প্রথম দেশ ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০ টায় আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হক, শুখরঞ্জন নন্দী প্রমূখ।
