ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 20518

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (20518, 'post_views_count', '0')

0

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বারাঘরিয়া থেকে ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিক (৬৫) নামের এক পুলিশের সাবেক সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার বারঘরিয়ায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আবু বক্কর সিদ্দিক জেলার করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

Advertisement

আবু বক্কর সিদ্দিক ওই একলার শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here