আসন্ন বাজেটে ভূমিহীন, কৃষক, ক্ষেতমজুর, গ্রামীণ দরিদ্রদের জন্য করোনাকালীন কাজ, খাদ্য ও বিনামূল্যে চিকিৎসায় বিশেষ বরাদ্দের দাবি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 60326

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (60326, 'post_views_count', '0')

0

২৯ মে ২০২১ শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “আসন্ন বাজেটে ভূমিহীন, কৃষক, ক্ষেতমজুর, গ্রামীণ দরিদ্রদের জন্য করোনাকালীন কাজ, খাদ্য ও বিনামূল্যে চিকিৎসায় বিশেষ বরাদ্দের দাবিতে সারাদেশের ভূমিহীনদের অংশগ্রহণে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’র মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা জননেতা ইকবাল আমীন বলেন, “গত দেড় বছর যাবত করোনার এই মহাদুর্যোগে দেশের ভূমিহীন কৃষক, ক্ষেতমজুর ও হতদরিদ্ররা মানবেতর জীবনযাপন করছে। সরকারের ত্রাণ কার্যক্রম থাকলেও তা বাস্তবে বেশির ভাগ হতদরিদ্রদের হাতে পৌঁছায়নি। এ অবস্থায় দরিদ্র মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে বাজেটে বিশেষ বরাদ্দ প্রদানের দাবি জানাচ্ছি।

এসময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, “করোনা মহামারির কারণে দেশের বিপুল সংখ্যক মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। তাদের ভাগ্যন্নোয়নে কোন কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি।

Advertisement

উল্টো ত্রাণ সহায়তা নিয়ে প্রতিনিয়ত অনিয়মের খবরে আমরা আতঙ্কিত। এ অবস্থায় সারাদেশের ত্রাণ বিতরণ কর্মসূচিতে ভূমিহীন আন্দোলনের নেতাকর্মীদের সম্পৃক্ত করার জোর দাবি জানাচ্ছি।”

মানববন্ধনের আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় নেতা হানিফ বাংলাদেশী, আসাদুজ্জামান মাসুদ, নয়ন আহমেদ, ডা. আব্দুর রাজ্জাক,

এ্যাড. মোজাম্মেল হক, খালিদুজ্জামান বুলবুল, ডা. নাছির উদ্দিন, মিজানুর রহমান আকন্দ, আব্দুল মান্নান মাহমুদ, স্বপন ভূঁইয়া, ডা. মতিউর রহমান, শেখ ইয়াকুব আলী, মাহাতাব শেখ প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here