দীর্ঘদিন বন্দিদশা থেকে মুক্ত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান-আল আযমীর সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
৯ আগস্ট শুক্রবার রাতে রাজধানীর বড় মগবাজারে আযমীর বাসায় তার সঙ্গে দেখা করে জামায়াতের আমীর। সেনাবাহিনীর (চাকরিচ্যুত) সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান-আল আযমী জামায়াতের সাবেক আমির অধ্যাপক মরহুম গোলাম আযমের মেজ ছেলে।
আযমীর সঙ্গে সাক্ষাতের পর জামায়াতের আমির ডা: শফিকুর রহমান বলে, তিনি (আমান আযমী) শারীরিক ও মানসিকভাবে অনেক বিধ্বস্ত। আমাদের সঙ্গেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে তিনি আমাদের মাধ্যমে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। তার পক্ষ থেকে আমি আপনাদের সালাম পৌঁছে দিলাম।

